শেকসপিয়ারের ১০টি বিখ্যাত নাটক

উইলিয়াম শেকসপিয়ার

ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের লেখা বিশ্বের প্রায় সকল ভাষার পাঠকদের কাছেই এখনো আগ্রহের বিষয়। প্রেম, প্রতিশোধ, প্রাসাদ ষড়যন্ত্র এমন মানব চরিত্রের নানা দিক তুলে ধরতে তার লেখাগুলো অনবদ্য। শেকসপিয়ারের লেখা বলতে মূলত বোঝায় তার রচিত ৩৮টি নাটক এবং…

বিভূূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ৫টি উপন্যাস পড়া উচিত

বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস লিখেছেন সে সংখ্যা নির্ধারণ একটু গোলমেলে ঠেকতে পারে। কারণ কিছু উপন্যাস তিনি অসমাপ্ত রেখে মৃত্যুবরণ করণ যা তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় সমাপ্ত করেন। তবে সামগ্রিকভাবে তার উপন্যাসের সংখ্যা বিশটির বেশি বলেই ধরা হয়। এর বাইরেও…

বিশ্ব সাহিত্যের ১০ টি বিখ্যাত শিশুতোষ বই

শিশুর মানসিক ও নৈতিক বিকাশে শিশুতোষ সাহিত্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।  কিশলয় তৈরি করেছে বিশ্বসাহিত্যের ১০টি বিখ্যাত শিশুতোষ বইয়ের তালিকা। এ বইগুলো শিশুদের পাশাপাশি সারা পৃথিবীর বড়দের কাছেও সমানভাবে প্রিয়। গ্রিম ভাইদের রূপকথা (১৮১২) সিন্ডেরেলা বা ব্যাঙ রাজকন্যা, সোনার পাখি, হ্যান্সেল আর…

যে বইগুলো ইসলাম সম্পর্কে উপলব্ধি করতে সাহায্য করবে

অনেক সময় আমরা কেবল নিয়ম-কানুনভিত্তিক একটি ধর্ম হিসেবেই ইসলামের সাথে আমাদের পরিচয় ঘটে।  অথচ ইসলামের গভীরতর প্রকাশ ঘটে মানুষের চিন্তা, অনুভব ও অন্তরের অবস্থার মধ্যে।  এই অন্তরের অবস্থার কারণেই একজন মুসলিমের বাহ্যিক আচরণে আল্লাহর আনুগত্য ফুটে ওঠে। এই আনুগত্যের জন্ম…

দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদদের ১০টি বিখ্যাত আত্মজীবনী

রাজনীতিবিদদের আত্মজীবনী শুধু ব্যক্তিগত স্মৃতিকথা নয়। এগুলো সেই সময়কার রাজনীতি, ক্ষমতার পালাবদল এবং রাষ্ট্রগঠনের অন্তর্গত ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল।  দক্ষিণ এশিয়ার কিছু প্রভাবশালী রাজনীতিবিদের লেখা এমন ১০টি আত্মজীবনী নিচে তুলে ধরা হলো। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর – আবুল মনসুর আহমদ…

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক ৫ টি বই

বাংলা সাহিত্যকে মোটাদাগে তিনটি ভাগে ভাগ করা হয়: প্রচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ। যারা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে গভীরভাবে জানতে চান, তাঁদের জন্য এই তালিকা অত্যাবশ্যক। বাংলা সাহিত্যের কথা – মুহম্মদ শহীদুল্লাহ ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস রচনা…

বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত চরিত্র

সাহিত্যে এরকম অনেক চরিত্রের দেখা মেলে যারা লেখকের বিভিন্ন লেখায় বারবার ঘুরেফিরে আসে। গোয়েন্দা বা রহস্য গল্পেই বেশিরভাগ সময়ে এ ধরনের চরিত্রের দেখা মেলে। যেমন ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড, আর্থার কোনান ডায়েলের শার্লক হোমস বা আগাথা ক্রিস্টির হারকিউল পোয়ারা-র মতো…

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ৫টি উপন্যাস পড়া উচিত

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশ শতকের বাংলা সাহিত্যিক। তার লেখা উপন্যাসের সংখ্যা ৬৫টি। এর বাইরেও ছোটগল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা প্রভৃতি মিলিয়ে তার রচনার সংখ্যা বিপুল।  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য হলো এগুলো গড়ে ওঠে একটি গ্রামীণ অঞ্চলকে কেন্দ্র করে।  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের…

বিশ্ব সাহিত্যের বিখ্যাত ১০ জন ছোটগল্পকার

ছোটগল্প এমন এক সাহিত্যরূপ যা স্বল্প পরিসরে গভীর মানবিক অভিজ্ঞতা তুলে ধরে। ছোট গল্পে থাকে না বিপুল কাহিনীর ঘনঘটা বা বিপুল সংখ্যক চরিত্র। তবে গল্পের স্বল্প পরিসর তুলে ধরে একটি গভীর মানবিক অভিজ্ঞতা। নিচে বিশ্ব সাহিত্যের দশজন প্রভাবশালী ছোটগল্প লেখকের…

ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদের যে ১০টি বই পড়া উচিত

ইংরেজি সাহিত্যের জগতে প্রবেশ করার জন্য সঠিক বই বাছাই করা শিক্ষার্থীদের জন্য প্রায়ই কঠিন হয়ে ওঠে। ফলে পরীক্ষা প্রস্তুতির জন্য মুখস্ত করার তোড়ে সাহিত্যের আসল আনন্দ উপভোগ অনেকের জন্য হয়েই ওঠে না বললে চলে। এই তালিকায় এমন দশটি বই রাখা…

লেখালেখি বিষয়ক যে ১০টি বই লেখকদের অবশ্যই পড়া উচিত

ব্যাখ্যার অতীত কোনো প্রতিভার বিষয় নয় লেখালেখি। চর্চা, অভ্যাস এবং জীবনবোধ থেকে তৈরি হয় লেখা। লেখালেখি বিষয়ে দেশি-বিদেশী ১০ জন লেখকের ভাবনাচিন্তা নিয়ে এই তালিকা। স্টিফেন কিং-এর On Writing: A Memoir of the Craft  ইংরেজি ভাষার জনপ্রিয় লেখক স্টিফেন কিং।…

পালামৌ

পালামৌ উনিশ শতকে লেখা একটি ভ্রমণ কাহিনী। পালামৌ বা পলামু মূলত ঝাড়খণ্ডের একটি জেলা। লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তরুণ বয়সে তৎকালীন পালামৌ পরগণা ভ্রমণ করেন। বইটি তার সেই পালামৌ ভ্রমণের কাহিনী। রচনার প্রেক্ষাপট কাহিনীটি লেখক লেখেন তার বৃদ্ধ বয়সে। যৌবনে তাকে…

দৃষ্টি-প্রদীপ

আমরা এ গাঁঁয়ে এসেছি তিন বছর এখনো হয়নি। তার আগে ছিলাম কার্সিয়াঙের কাছে একটা চা-বাগানে, বাবা সেখানে চাকরি করতেন। সেখানেই আমি ও সীতা জন্মেছি। সেখানেই আমরা বড় হয়েছি। তবে দাদা জন্মেছে হনুমান নগরে, বাবা তখন সেখানে রেলে কাজ করতেন। দাদাকে…

মাইকেল সোয়ান

মাইকেল সোয়ান ইংরেজি ভাষা-শিক্ষা বিষয়ক বই রচনায় সুপরিচিত। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ভাষাসমূহের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণামুলক ডিগ্রি অর্জন করেন। তিনি Swan School of English-এর প্রতিষ্ঠাতা। ব্যাকরণ, দ্বিতীয় ভাষা অর্জনে মাতৃভাষার প্রভাব, এবং…

Practical English Usage

ইংরেজি শিখছে এমন বিদেশি শিক্ষার্থী এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখান এমন শিক্ষকদের জন্য অন্যতম জনপ্রিয় রেফারেন্স বই হল মাইকেল সোয়ানের Practical English Usage। ১৯৮০ সালে প্রকাশের পর থেকে এ পর্যন্ত বইটির ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। যা নিঃসন্দেহে…

আরণ্যক

“মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই।” আরণ্যক উপন্যাসে আমরা অরণ্যের গল্পই পাই। যে অরণ্যের পাশে মানুষের বসতি নাই। বিপুল এক অরণ্য অঞ্চলের জমিদারের কর্মচারী হিসেবে প্রজা জোগাড় করে তাদের কাছে জমি বিক্রি ও ইজারা দেয়ার দায়িত্ব নিয়ে আসা এক…

দেশে বিদেশে

শান্তিনিকেতনের পাঠ শেষ করে সৈয়দ মুজতবা আলীর চাকরি হয় আফগানিস্তানে, শিক্ষক হিসেবে। কর্মস্থল কাবুল। কলকাতা থেকে যাত্রা শুরু। আপাত গন্তব্য পেশোয়ার। পেশোয়ারে লেখক অতিথি হলেন পাঠান পুলিস ইনস্পেকটার আহমদ আলীর। পরবর্তী গন্তব্য ল্যান্ডিকোটাল শহর। কিন্তু আহমদ আলী লেখককে ল্যান্ডকোটাল যাওয়ার…

পদ্মার পলিদ্বীপ

ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শেষ সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানী বাহিনী বার্মা দখল করেছে। ব্রিটিশরা ভারত টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত। এদিকে ভারতে চলছে ভারত ছাড় আন্দোলন। অত্যন্ত টালমাটাল সময়। অথচ পদ্মার পলিদ্বীপে সেই আলোড়ন সামান্যই অনূভূত হয়। পদ্মার চরের মানুষের জীবন…

পথের পাঁচালী

“দুর্গা হঠাৎ বলিয়া উঠিল– চল্ রে অপু, ঐ কোথায় ডুগডুগি বাজচে, চল্, বাঁদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়–আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটীর বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া, বাঁদর নয়, ও–পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া…

আদর্শ হিন্দু হোটেল

রাণাঘাটের রেল-বাজারে বেচু চক্কত্তির হোটেলের সামনে কোনো সাইনবোর্ড ছিল না। তবে অনেকেই জানতো এটিই রাণাঘাটের সেরা হিন্দু হোটেল। তবে এ গল্প বেচু চক্কত্তির হোটেলের নয়। বরং তার হোটেলের রাঁধুনী বামুন হাজারি ঠাকুরের। হাজারি ঠাকুরের বয়স পঁয়তাল্লিশ। গায়ের রঙ কালো। নিপাট…

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

কোনো প্রকার সচেতন প্রস্তুতি ছাড়া আকস্মিকভাবে ১৩২৮ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় ‘উপেক্ষিতা’ নামের একটি গল্প প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। এরপর তিনি ক্রমান্বয়ে রচনা করেন পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টিপ্রদীপ ও…

শওকত আলী

১৯৩৬ সালে পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরে একটি শিশুর জন্ম হয়। তিনি আজ থেকে প্রায় অর্ধশতাব্দী পরে প্রায় সাড়ে সাতশো বছর আগে তার জন্মস্থান ও পার্শ্ববর্তী অঞ্চল কেমন ছিল তা কল্পনা করার চেষ্টা করবেন বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি ঐতিহাসিক উপন্যাসের…

প্রদোষে প্রাকৃতজন

১৯৩৬ সালে তার জন্মের ঠিক ৭৩০ বছর আগে বাংলায় মুসলিম শাসনের পত্তনকারী মুহাম্মদ বখতিয়ার খলজি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের দেবকোটে মৃত্যুবরণ করেন। এর বহু বছর পরে ১৯৮৪ সালে, বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ঠিক আগের সময় নিয়ে শওকত আলী একটি উপন্যাস লেখেন।…

রাজনৈতিক বাল্য শিক্ষা

বাংলায় রাজনীতি শেখার জন্য কোনো গাইড আছে? রাজনৈতিক বাল্য শিক্ষা এমনই এক বই। তবে এটি পাঠ্যবই নয়। এটি একটি ব্যঙ্গাত্মক ব্যাকরণ বই। বইটির উদ্দেশ্য রাজনৈতিক শিশুকে নাগরিক স্নাতক করে তোলা। তবে বইটি রাজনীতিবিদদের চাইতে রাজনীতির জ্ঞান বিবর্জিত আমজনতার জন্য অধিক…

শরয়ি আলোকে কাফন-দাফন

সকল মানুষ মৃত্যু নিয়ে চিন্তা করে। কারণ মানুষের জন্য মৃত্যু অবধারিত এবং নির্ধারিত। মুসলিমদের জন্য মৃত্যু অত্যন্ত তাৎপর্যবহ। মৃত্যু তার কাছে জীবনের সমাপ্তি নয়। বরং অনন্ত জীবনের সূচনা। মানুষের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কাফন, দাফন ও অন্যান্য আচার ব্যবহার সম্পর্কে…

আমাদের পাখির রাজ্য

পাখি উড়তে পারবে না, এটা আমরা সচরাচর ভাবতে পারি না। এর কারণ হিসেবে ড. রেজা খান জানাচ্ছেন, ” উড়তে পারে না এমন কোনো পাখির প্রজাতি আমাদের দেশে বা আশপাশের দেশে নেই।” কাজেই পাখি বললে যে আমাদের কেবল একটি উড়ুক্কু প্রাণীর…

আব্দুল্লাহ

উপন্যাসের মূল চরিত্র আবদুল্লাহ। বি.এ পরীক্ষার অল্প কয়েক মাস বাকী। এমন সময় পিতার মৃত্যুতে পড়াশুনা বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহর জন্ম প্রভাবশালী পীরবংশে। গ্রামের নাম পীরগঞ্জ। অতীতে গ্রামের চারদিকের বহু গ্রামে এ বংশের মুরিদ ছিল। বর্তমানে মুরিদের সংখ্যা কয়েক ঘর মাত্র।…

কাজী ইমদাদুল হক

কাজী ইমদাদুল হক বাংলা সাহিত্যে বিখ্যাত আব্দুল্লাহ উপন্যাসের জন্য। তবে এ উপন্যাসটি ছাড়াও তার লেখার সংখ্যা একেবারে কম নয়। শুরু করেছেন কবি হিসেবে এবং একাধারে লিখেছেন প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প এবং শিশুসাহিত্য। তার জন্ম ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলাস্থ পাইকগাছার…